মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজ :
আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

দীর্ঘ দেড় দশক পর এবার ফ্যাসিবাদমুক্ত দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে জানিয়ে তিনি বলেন, গুম, খুন, গুপ্তহত্যার এক অবর্ণনীয় নিপীড়ন ও নির্যাতনে অনেক পরিবার স্বজনহারা, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। সেই পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাতে হবে। তাদের পাশে থাকতে হবে। ঈদুল ফিতরের আনন্দে যেন সমাজের সব শ্রেণির মানুষ শরিক হতে পারে, সেজন্য সবার মুখে হাসি ফোটানের আনন্দ সমাজের সচ্ছল মানুষের দায়িত্ব। কোনও অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য সচ্ছল ব্যক্তি তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা।


এই বিভাগের আরো খবর