বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় এতে সভাপতির বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দ্বিতীয় দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীতে রাষ্ট্র গঠনে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, কৃষকদের উন্নয়নের জন্য আমরা ফার্মার কার্ড করেছি। যার মাধ্যমে বিনামূল্যে সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরকারের পক্ষ থেকে বিতরণ করা হবে। এতে পর্যায়ক্রমে একজন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকও স্বাবলম্বী হতে পারবেন।
প্রবাসীদের বিষয়ে জিয়াউর রহমানের নানা উন্নয়নের কথা জানিয়ে তারেক রহমান বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এ সেক্টরকে আরও শক্তিশালী করবো। বিশেষ করে প্রবাসীদের স্বার্থরক্ষা এবং ভালো মানের কর্মী পাঠানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে রবিবার (৭ ডিসেম্বর) সপ্তাহব্যাপী এ কর্মসূচির প্রথম দিনের সকালে উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনব্যাপী মতবিনিময়ের সমাপনীতে বিকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৩ ডিসেম্বর পর্যন্ত দলের অন্যান্য অঙ্গসংগঠনের তৃণমূলের নেতারাও এতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।







