বুধবার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে নিউজিল্যান্ড। আর চাপম্যান পুনর্বাসনের জন্য অকল্যান্ডে ফিরে যাবেন। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড আশাবাদী, ৩০ বছর বয়সী ব্যাটারকে শনিবার তৃতীয় ম্যাচে পাওয়া যাবে।
স্টিড বলেছেন, ‘এটা অবশ্যই মার্কের জন্য হতাশার খবর, বিশেষ করে নেপিয়ারে প্রথম ওয়ানডেতে একটি দারুণ বিশেষ ইনিংসের পর। আমরা খুশি যে হ্যামস্ট্রিং ইনজুরিটা ছোট, তাই আশা করছি পুনর্বাসন শেষে মাউন্টে গ্রীষ্মের শেষ ম্যাচে তাকে দেখা যাবে।’







