স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এলজিআরডি উপদেষ্টা বলেন, ‘সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া যায় কি না, সেজন্য সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন কাজ শেষ হলে উদ্যোগ নেওয়া হবে।’
সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ড মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আর্ডোর গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী।
শ্রীলঙ্কা, মিশর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্বিয়া, পাকিস্তান, ওমান, মালয়েশিয়া, কেনিয়া এবং বাংলাদেশসহ ১২টি দেশের ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে সামনে রেখে আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের (আর্ডো) সদস্য রাষ্ট্রসমূহের নীতিনির্ধারক ও আর্থিক সেবা প্রদানকারী কর্মকর্তাদের পল্লি এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি করাই ২ সপ্তাহব্যাপী এই কর্মশালার উদ্দেশ্য।







