জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, র্যাবকে যখন থেকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিশেষ করে প্রতিপক্ষকে দমন ও নিপীড়নের স্বার্থে ব্যবহার শুরু হয়, তখন থেকে বাহিনীটির বিরুদ্ধে গুম, খুনসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। যা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তাই র্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।

উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে র্যাব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন র্যাবের মহাপরিচালক (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান। এতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, আইজিপি বাহারুল আলমসহ সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে র্যাবের কার্যক্রম সম্পর্কে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা কেক কাটেন ও ফটোসেশনে অংশগ্রহণ করেন।