বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

নন্দীগ্রাম এবং রেজিনগর উপনির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মাসখানেক বাদেই পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। পশ্চিমবঙ্গ ছাড়া তামিলনাড়ু, পুদুচেরি এবং অসমেও উপনির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই দফায় উপনির্বাচন হবে তামিলনাড়ুর মদুরন্তকম ও ধরপুরম, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির থট্টঞ্চাবডী বিধানসভা কেন্দ্রে এবং অসমের নগাঁও লোকসভা কেন্দ্রে।গত সোমবার নির্বাচন কমিশনের তরফে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। এ বার সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে বিভিন্ন পদে পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন।

মঙ্গলবার আয়-ব্যয় পর্যবেক্ষক হিসেবে নন্দীগ্রাম কেন্দ্রে সিদ্ধার্থ বোন্দাদে ওবং রেজিনগর কেন্দ্রে সুধাকর শুক্লকে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। বুধবার ওই দুই কেন্দ্র-সহ বাকি তিন বিধানসভা কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক ও সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করে কমিশন।

এ ছাড়া পুলিশ পর্যবেক্ষক হিসেবে অন্যান্য রাজ্যে যাঁরা দায়িত্ব সামলাবেন, তাঁরা হলেন, তামিলনাড়ুর মদুরন্তকমে গিরিজা শংকর জয়সবাল, ধরপুরমে সুরেশ কুমার চদিবে এবং পুদুচেরির থট্টঞ্চাবডীতে ওম প্রকাশ ত্রিপাঠী।

সাধারণ পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন — মদুরন্তকমে ভোর সিংহ যাদব, ধরপুরমে অমগোথু শ্রী রঙ্গ নায়ক এবং থট্টঞ্চাবডীতে গোরেরলা সুবর্ণ পান্ডা দাস।

উপনির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৬ অক্টোবর। ভোটগণনা ৯ অক্টোবর। ইতিমধ্যেই, এই উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ১৬ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।


এই বিভাগের আরো খবর