রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

নারীর নিরাপত্তায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 123.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার  বিকেলে পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের কালুপাড়া এলাকায় এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। বড়গাছী ইউনিয়নের কালুপাড়া গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট  শফিকুল হক মিলনের সহধর্মিণী সুলতানা সুমাইয়া হক সুমি। সমাবেশে তিনি নারী-পুরুষ ও তরুণ প্রজন্মসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। তিনি নারী সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই নির্বাচন শুধু একটি দল বা প্রতীকের নয়—এটি নারীর নিরাপত্তা, ভবিষ্যৎ প্রজন্মের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই সকল নারীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে নারীদের পারিবারিক ও সামাজিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
তিনি আরও বলেন, রাজশাহী-৩ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট  শফিকুল হক মিলন একজন সৎ, যোগ্য, পরিশ্রমী ও নির্ভীক জননেতা। তিনি নির্বাচিত হলে পবা ও মোহনপুর উপজেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের স্বার্থে নারী সমাজকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মহিলা দলের সহ-সভাপতি কোহিনূর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বড়গাছী ইউনিয়নের যুবদল নেতা সেলিম রেজা শুভ। বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামিমা নাসরিন সিমা, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট  শামসাদ বেগম মিতালী এবং সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন।
রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী তাঁর বক্তব্যে বলেন, দেশের বর্তমান বাস্তবতায় নারীর নিরাপত্তা ও মর্যাদা সবচেয়ে বেশি হুমকির মুখে। তিনি বলেন, একটি নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন ফিরিয়ে আনার মাধ্যমেই নারী সমাজ প্রকৃত নিরাপত্তা পেতে পারে।
তিনি আরও বলেন, বিএনপি কখনো নারীর মর্যাদা নিয়ে রাজনীতি করেনি; বরং নারীকে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। রাজশাহী-৩ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন একজন সৎ ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে নারীবান্ধব উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার দেবেন বলে তিনি বিশ্বাস করেন।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও নারীর মর্যাদা রক্ষায় এই নির্বাচনে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বড়গাছী ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জয়নাল হক, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক, বিএনপি নেতা শরিফুল ইসলাম ও যুবনেতা খোকনসহ মহিলা দলের নেত্রী সুলতান বিবি, ফাতেমা ইয়াসমিন পপি, ময়না বেগম, রাশেদা বিবি ও সাবিনা বিবিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে উপস্থিত নারীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর