সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

নারী নির্যাতনসহ নৈরাজ্যকর পরিস্থিতি কঠোরভাবে দমনের আহ্বান মির্জা ফখরুলের

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নির্যাতনসহ নারীদের বিভিন্নভাবে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের উন্নয়ন, অগ্রগতিসহ সব ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষা ক্ষেত্রেও নারীরা যে, অগ্রগামিতা দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের মতো বিদেশেও নারীরা প্রশসংনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বাড়িয়েছেন।’


এই বিভাগের আরো খবর