শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

নারী শিক্ষার্থীদের কল্যাণে জবি শিবিরের ৭ দাবি

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারী শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যা সমাধান ও উন্নত ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জবি শাখা। সোমবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপাচার্যের কাছে লিখিতভাবে দাবিগুলো পেশ করে শিবির। পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবির বিস্তারিত তুলে ধরে।

শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ‘ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। নারী শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ অংশ। তাদের জন্য নিরাপদ ও উন্নত পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। এই দাবিগুলো বাস্তবায়িত হলে নারী শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।’


এই বিভাগের আরো খবর