সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

নাহিদকে নিজেদের নেতৃত্ব যাচাই করার আহ্বান জানালেন ফারুক

ডেস্ক নিউজ :
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ করে বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নাহিদ সাহেব একে অপরের প্রতি দোষারোপ বন্ধ করে গ্রামে যান, পৌরসভায় যান। সাধারণ মানুষের কাছে গিয়ে জনসমর্থন যোগান। নিজেদের নেতৃত্ব যাচাই করুন। বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক কমিটি নামক এক সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘শেখ হাসিনার ভোট ডাকাতির সহযোগিতা করা সাবেক তিন নির্বাচন কমিশনারদের বিচার ও গ্রেফতারের দাবিতে’ আয়োজিত  প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফেরত চায় উল্লেখ করে তিনি বলেন, হাসিনা গত ১৫ বছরে মানুষকে ভোট দিতে দেয়নি। বিএনপিসহ গণমানুষের দাবি— এই সরকারের কাছে দ্রুত নির্বাচন চাই। যারা বিএনপির সমালোচনা করছেন তাদের সমালোচনা ও একে অপরের প্রতি দোষারোপ ছেড়ে বাংলাদেশের জন্য কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

তৃণমূল নাগরিক কমিটির সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এসময় অবস্থান কর্মসূচিতে সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর