সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

নাহিদ রানাকে বিগ ব্যাশে দেখতে চান অজি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ দল। আর এই ম্যাচে বল হাতে আগুন ঝরিয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। সবমিলিয়ে ৪ উইকেট নিয়েছেন টাইগার স্পিড স্টার। এমন বোলিংয়ের পর বিগ ব্যাশে খেলার দুয়ার খুলতে যাচ্ছে রানার।

সিরিজের বাকি দুই ম্যাচে নাহিদকে কীভাবে আটকে রাখা যায় তারই ছক কষছে অস্ট্রেলিয়া। ক্যারি বলেছেন, ‘ও দারুণ বোলিং করেছে। আমার মনে হয় আমরা সবাই ওর গতি সম্পর্কে জানতাম, তবে নিজে মুখোমুখি না হওয়া পর্যন্ত সেটি পুরোপুরি বোঝা যায় না। ও বেশ দীর্ঘদেহী একজন অ্যাথলেট এবং উইকেট থেকে কিছুটা বাউন্সও পাচ্ছিল। তাই আমি বলব, ও সত্যিই খুব ভালো বোলিং করেছে। আগামী বৃহস্পতিবার এবং রবিবার এখানে পরের দুটি ওয়ানডেতে আমাদের ওর বিরুদ্ধে খেলার সুযোগ রয়েছে এবং আশা করি এখন থেকে আমরা ওকে সিরিজের বাকি ম্যাচগুলোতে আটকে রাখতে পারব।’

ক্যারি যোগ করেন, ‘আমরা ওর হাইলাইটস এবং বোলিংয়ের ভিডিও দেখেছি। ও যখন দ্বিতীয় স্পেলে ফিরে এসেছিল, আমরা জানতাম কী হতে যাচ্ছে। আমরা কেবল ওকে ম্যাচের ওপর প্রভাব বিস্তার করা থেকে আটকাতে পারিনি। তবে একজন ফাস্ট বোলারের কাছ থেকে এমন আগ্রাসী মনোভাব আপনি প্রত্যাশা করতেই পারেন। তাই আমি যেমনটা কয়েকবার বলেছি, আশা করি আমরা সামনে এটি পরিবর্তন করতে পারব এবং আগামী ম্যাচগুলোতে ওর এই ধারা বজায় রাখা রুখে দিতে পারব।’


এই বিভাগের আরো খবর