সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নির্বাচনে অংশ নিতে ৯০ শতাংশ কাজ করে রেখেছে বিএনপি: দুদু

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

আমাদের ৬০ লাখ নেতাকর্মী আসামি হয়ে দিনের পর দিন জেল খেটেছেন শুধু গণতন্ত্রের প্রত্যাশায় উল্লেখ করে তিনি বলেন, ‘খুনি, লুটেরা, দেশের সংবিধান তছনছকারী, স্বাধীনতা বিপন্নকারী একটা দানবীয় সরকারকে আমরা বিদায় করেছি মাত্র সাত-আট মাস আগে। গত ১৫-১৬ বছর বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল আন্দোলন করেছে। আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন। বিএনপির নেতা ইলিয়াস আলীসহ অনেকে গুম হয়েছেন, খুন হয়েছেন। আমাদের নেত্রী ছয় বছর জেলে ছিলেন। আমাদের নেতা তারেক রহমান ১৫-১৬ বছর নির্বাসনে কাটাচ্ছেন। আমাদের অনেক নেতাকর্মী ফাঁসির মুখোমুখি হয়েছেন, কারও ফাঁসি হয়েছে।’

দেড় বছরের মধ্যে এক কোটি মানুষের কাজের সংস্থান সৃষ্টি করতে চায় বিএনপি—এমন মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা আরও উন্নত করতে চাই। আমরা ৩১ দফার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি রোল মডেল রাষ্ট্র বানাতে চাই। সেজন্য আমাদের আন্দোলন চলছে। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার আগপর্যন্ত আন্দোলন চলবে। আমরা কৃষক-শ্রমিক-মেহনতি মানুষকে একটি নিশ্চিত জীবন দিতে চাই। বিএনপি আগামী দিনে যদি রাষ্ট্রক্ষমতায় গেলে এক থেকে দেড় বছরের মধ্যে কোটি মানুষের কাজের সংস্থান করতে চায়। এটি আমাদের মূল লক্ষ্য।’

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এ ছাড়া উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া, সৈয়দ জাহাঙ্গীর আলম, এ জেড এম রেজওয়ানুল হক, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এ কে এম কামরুজ্জামান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ প্রমুখ।


এই বিভাগের আরো খবর