শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

নির্বাচনে প্রয়োজনে সর্বোচ্চ বল প্রয়োগ করা হবে : সেনাসদর

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনে ভোটকেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে সেনাবাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে। এবং তা হবে সেনাবাহিনীর নির্ধারিত ‘রুলস অব এনগেজমেন্ট’ অনুসরণ করে। এ কথা বলেছেন সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


এই বিভাগের আরো খবর