রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন

নির্বাচন করতে এত সংস্কার দরকার নেই: ফারুক

দেশ নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ১৯৯১ সালের মতো নিরপেক্ষ নির্বাচন করার জন্য এত সংস্কারের দরকার নেই। যে সংস্কার হলে জনগণ ৪০ টাকা কেজি চাল কিনতে পারবে, সেই সংস্কার আমাদের দরকার। শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের কিছু কিছু কার্যক্রমে জনগণ দ্বিমত পোষণ করছে। গত ১৬ বছর মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতার কথা বললেও মামলা দেওয়া হয়েছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদ করলেও নির্যাতনের শিকার হতে হয়েছে। তাই ১৬ বছরের নির্যাতিত-নিপীড়িত মানুষের কথায় কর্ণপাত না করে জুলাই বিপ্লবের কথা বললে গণঅভ্যুত্থান ফলপ্রসূ হবে না।’

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সভায় আরও ছিলেন– বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।


এই বিভাগের আরো খবর