শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

পদ্মায় নৌকাডুবি, বাংলাদেশি ১০ জনকে উদ্ধার করলো বিএসএফ

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। এতে ১০ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। এছাড়া তাদেরকে রাতের মধ্যে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ এর খানদোহা ক্যাম্পের সদস্যরা। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। তাদেরকে রাতের মধ্যেই ফেরত আনার চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর