রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে নোমান আলীর হ্যাটট্রিক

স্পোর্টস রিপোর্ট
আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন সকালেই ইতিহাসে নাম লিখিয়েছেন নোমান আলী। টেস্টে পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন তিনি।মুলতান টেস্টে তার হ্যাটট্রিকে পুরোপুরি খেই হারায় সফরকারীদের ইনিংস। নোমান প্রথম সেশনে জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাখ ও কেভিন সিনক্লেয়ারের উইকেট নিলে ৪৪ রান ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

পাকিস্তানের হয়ে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন ওয়াসিম আকরাম। ১৯৯৯ সালে লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে কীর্তিটি গড়েছিলেন তিনি।

পাকিস্তানের মাটিতে নোমান আলী ছাড়া আগে দু’জন স্পিনার হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন। ১৯৭৬ সালে লাহোরে প্রথম হ্যাটট্রিক করেছিলেন নিউজিল্যান্ডের অফস্পিনার পিটার প্যাথেরিক। তার পর ২০০৩ সালে পেশাওয়ারে বাংলাদেশের লেগ স্পিনার অলক কাপালি করেন দ্বিতীয়টি।

এদিন তিন ফ্রন্টলাইন স্পিনার নিয়ে খেলতে নামে স্বাগতিক দল। দিনের প্রথম পরিবর্তিত বোলারই ছিলেন নোমান। এসেই নিজের দ্বিতীয় ওভারে তুলে নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের উইকেট। তার পর এক ওভার বিরতি দিয়ে তুলে নেন হ্যাটট্রিক!


এই বিভাগের আরো খবর