বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে ইংল্যান্ডে বিক্ষোভ

স্পোর্টস ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ইংল্যান্ড সফরে থাকা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল হঠাৎই আলোচনায় উঠে এল মাঠের বাইরের এক ঘটনায়। অথচ পুরো ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্কই নেই। পোর্টসমাউথের ম্যারিয়ট হোটেলে উঠেছিল পাকিস্তানের যুবারা। তাদের দেখে সেখানে আশ্রয়প্রার্থীদের একটি দল অবস্থান করছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর হোটেলের বাইরে জড়ো হন একদল বিক্ষোভকারী। পরে জানা যায়, হোটেলে থাকা ব্যক্তিরা আসলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্য ও কর্মকর্তা। এরপরই শান্ত হয় পরিস্থিতি।

পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ম্যাডগুইক। দ্য গার্ডিয়ানকে তিনি জানান, পাকিস্তান দলের কোচের সঙ্গেও কথা বলেছিলেন তিনি। কোচ খুবই সহানুভূতিশীল ছিলেন। এরপর বিক্ষোভকারীদের কাছে গিয়ে তিনি বোঝান, তারা ভুল করছেন—হোটেলে থাকা ব্যক্তিরা কোনো আশ্রয়প্রার্থী নন, তারা একটি ক্রিকেট দলের সদস্য। তার সঙ্গে কথা বলার কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান।

ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছেন ম্যাডগুইক। এই ঘটনার পর পাকিস্তান দলের ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সঙ্গে দলের নিরাপত্তাব্যবস্থাও পর্যালোচনা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর