পুলিশ ও স্থানীয়রা জানান, একদন্ত বাজারে থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কদম আলী। এসময় পথে চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় আশপাশের মানুষ এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
নিহতের মামাতো ভাই আলমগীর হোসেন জানান, আমার বাসা ফরিদপুর থানায়। আমি ভাইয়ের মৃত্যুর সংবাদ পাওয়ার পরই আসছি। তিনি আরও বলেন, আমার এই ভাইয়ের ছেলে ১৫ দিন আগে আমাকে ফোন দিয়ে বলে, অনেকেই তাদের হুমকি ধামকি দিয়ে আসছে। আমার মনে হয় যারা হুমকি দিয়েছে তারা এই ঘটনা ঘটিয়েছে। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।







