রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গোপালহাটি এলাকায় সড়ক দুর্ঘটনায় ভ্যানের যাত্রী একজন নারীর মৃত্যু ও ভ্যান চালক আহত হয়েছে।বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সড়ক দুর্ঘ টনায় মৃত্যু মাজেদা বেগম এর বাড়ী চারঘাট উপজেলার হলিদাগাছী গ্রামে। তার স্বামীর নাম বাচ্চু।
পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায়, বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৫৪৪৩) দ্রুতগামী যাত্রীবাহী বাসটি চাঁপাই থেকে যশোর যাওয়ার সময় পুঠিয়ার গোপালহাটি এলাকায় পুঠিয়া বাজারে গামী ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে নিয়ে রাস্তার ধারে আম গাছের সাথে বাসটি আটকে যায়। এতে ভ্যানের যাত্রী মাজেদা বেগমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে যায়।