রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

পুলিশের হাত থেকে ছিনিয়ে পিটিয়ে হত্যা : দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল বিকালে বাগমারার রনশিবাড়ি বাজারে পূর্বশত্রুতার জেরে আবদুর রাজ্জাক নামের এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন একই গ্রামের আমিরুল ইসলাম। ঘটনার পর স্থানীয় লোকজন আমিরুলকে ধরে একটি বাড়িতে আটকে রাখে। পরে রাত ৮টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা পুলিশের ওপর হামলা চালায়। সেখানে পুলিশের কাছ থেকে আমিরুলকে ছিনিয়ে নিয়ে শতাধিক লোক প্রকাশ্যে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করে। এ সময় হামলায় ছয় পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় বাগমারা থানায় অজ্ঞাত এক হাজার ২০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামিকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।’


এই বিভাগের আরো খবর