প্রজ্ঞাপনে বলা হয়, ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আনিছুর রহমানকে ডিএমপিতে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিনকে ডিএমপিতে, এপিবিএন সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট এবং খো. ফরিদুল ইসলামকে ডিএমপি থেকে র্যাবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। এছাড়া বদলির তালিকায় রয়েছে ৩৭ জন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার।







