মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে বিরোধীদলের নোটিশ

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 জ্বালানি সংকটের পাশাপাশি শ্রমিক অসন্তোষের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়। এতে বলা হয়, ন্যায্য মজুরি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে শ্রমিকেরা আন্দোলনে নামছেন। এতে অনেক ক্ষেত্রে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে শান্তিপূর্ণ ও সুসংগঠিত আলোচনা ব্যাহত হচ্ছে। পরিস্থিতির কারণে মালিকপক্ষকে কোনও কোনও ক্ষেত্রে কারখানা বন্ধ রাখতে হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির আশঙ্কাও প্রকাশ করা হয়।

নোটিশে আরও বলা হয়, শ্রমিকদের ন্যায্য দাবি ও চলমান অসন্তোষকে পুঁজি করে স্বার্থান্বেষী মহল ও ফ্যাসিবাদী গোষ্ঠী শিল্প খাতকে অস্থিতিশীল করা এবং দেশের অর্থনীতির ক্ষতি করার অপচেষ্টা চালাতে পারে। তাই শ্রমিকদের অধিকার ও দাবির প্রতি সংবেদনশীল থাকার পাশাপাশি যেকোনও ধরনের উসকানি বন্ধে সরকার, মালিক ও শ্রমিকপক্ষকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য নির্ধারিত তিন বছরের সময়সীমা ও সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর ওপরও নোটিশে গুরুত্ব দেওয়া হয়। এতে বলা হয়, পোশাকশিল্পের সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। এ জন্য আগামী তিন বছরের একটি সুপরিকল্পিত ও টেকসই জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন জরুরি।

নোটিশে বলা হয়, পোশাক খাতের সংকট কাটিয়ে ওঠা, শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহব্যবস্থা গড়ে তোলা এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ প্রয়োজন। সার্বিক জনস্বার্থ বিবেচনায় এসব বিষয়ে জাতীয় সংসদে অবিলম্বে বিস্তারিত সাধারণ আলোচনার আহ্বান জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর