সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সময়সীমার প্রস্তাব বিএনপি আট বছর আগে দিয়েছে: আমির খসরু

ডেস্ক নিউজ :
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

তার সঙ্গে বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এখন নতুনভাবে সংস্কারের কথা বলছে, তারা এখন এই কথা বলছে। আমরা ভিশন ২০৩০-এর মধ্যেই বলেছি দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এখানে ঐক্যমত না থাকার কোনও কারণ নেই।

মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের আলোচনার বিষয় তুলে ধরে আমির খসরু বলেন, সবার আগে নির্বাচন। এটা নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে, এজন্য সবার একটা প্রস্তুতি আছে। তারা আশা করছেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ ফিরে যাবে। এতে স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। যেগুলো একটি নির্বাচিত সরকারের সঙ্গে করতে সবাই স্বস্তি বোধ করবে। এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে।


এই বিভাগের আরো খবর