সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে : সুব্রত চৌধুরী

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াতের মতভেদ নিয়ে সংঘাতের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেন, ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে। যারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে, তাদের বলব জাতীয় নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়লেই তা অংশগ্রহণমূলক হবে। শনিবার (১ নভেম্বর) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে আইনি কাঠামো অপেক্ষা রাজনৈতিক সদিচ্ছা বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদে এসব কথা বলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি।


এই বিভাগের আরো খবর