সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই : প্রেস সচিব

ডেস্ক নিউজ :
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

প্রেস সচিব বলেন, ‘নির্বাচন ঠিক ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনও ধরনের ষড়যন্ত্র এটাকে থামাতে পারবে না।’ িরাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে নির্বাচন আয়োজন করার মতো পরিবেশ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা পুলিশ সদর দফতর থেকে পরিসংখ্যান নেবেন। গত বছরের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলনা করে দেখবেন; পরিস্থিতি খারাপ হয়েছে কিনা। আমরা কিন্তু পুলিশকে জানিয়েছি, তারা যেন নিয়মিত পরিসংখ্যান দেয়। আমরা মনে করি, সামনে নির্বাচন হওয়ার মতো যথেষ্ট পরিবেশ আছে। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে।’

নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রেস সচিব

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শনিবার (২০ আগস্ট) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।


এই বিভাগের আরো খবর