রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ফ্যাসিস্ট শেখ হাসিনা একজন বিকারগ্রস্ত মানুষ : মামুনুল হক

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘অল্প সময়ে এই সরকার বিভিন্ন উদ্যেগ নিয়েছে৷ বিশেষ করে গত মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম কমিয়েছে৷ লোডশেডিং হয়নি৷ এ ছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে সাফল্য এসেছে।’

সম্প্রতি নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার নিন্দা জানিয়ে মামুনুল হক বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে ইসলামবিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও এত বড় দুঃসাহস কেউ দেখায়নি৷ তারা ইসলামের আদেশকে বড় বৈষম্য বলে দাবি করেছেন। নিজ ধর্ম বাদ দিয়ে যেকোনও ধর্মের সঙ্গে বিয়ে দেওয়ার অভিব্যক্তি করেছেন। এই কমিশন ইসলামকে কটাক্ষ করেছেন৷ আমি বিশ্বাস করি, বাংলাদেশের ৯০ শতাংশ নারী এর বিপক্ষে অবস্থান নেবেন।’

তিনি বলেন, ‘১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে বাংলাদেশের ৭ কোটি মানুষের ইচ্ছা ও অধিকারকে জলাঞ্জলি দিয়েছেন। তিনি ভারত থেকে ইন্দিরা গান্ধীর দেওয়া ধর্মীয় মতবাদ আমদানি করেন৷ তখন থেকেই বাংলাদেশ ভারতের শৃঙ্খলে জিম্মি হয়ে আছে৷ ২০২৪-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে আর কোনোদিন ভারতের আধিপত্য প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না৷’

বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আহমাদুল্লাহ সিরাজীর পরিচালনা এবং জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফের সভাপত্বিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন– বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম-মহাসচিব মুফতি শরাফত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম।

জনসভায় জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের খেলাফত মজলিসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর