সাকিব অবশ্য ইনিংস খেলেছেন বেশি- ৪১০। যা বাংলাদেশি কোনও খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। সৌম্য সেই জায়গায় খেলেছেন ২৩২ ইনিংস।বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে ইমরুল কায়েসের ডাক সংখ্যা ২২, তামিমের ২০। তার পর অবস্থান মুশফিকুর রহিমের ১৯।
আন্তর্জাতিক ক্রিকেটে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাকের মালিক ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। ডাকে আউট হয়েছেন ৪৮বার! দুইয়ে রয়েছেন আফগান রশিদ খান ৪৫। তার পর অ্যালেক্স হেলস ৪৪, রাইলি রুশো ৩৫। গ্লেন ম্যাক্সওয়েল, জেসন রয়, পল স্টার্লিংরা সবাই শূন্যতে আউট হয়েছেন ৩৩বার।







