বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

বাংলাদেশ-ভারত সীমান্তে ১৫ কেজি স্বর্ণ জব্দ করলো বিএসএফ, নারী আটক

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ৩২তম ব্যাটালিয়নের জওয়ানরা বানপুর এলাকায় অভিযান ও তদন্ত শুরু করেন। দীর্ঘক্ষণ এলাকাটিতে নজর রাখার পর ওই নারীকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে জওয়ানরা তাকে আটক করেন। পরে তার কাছে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়। সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ের মধ্যে উদ্ধার করা অন্যতম বড় চালান এটি।

ইতোমধ্যে সীমান্তে যেকোনও ধরনের পাচার চেষ্টা রুখতে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। আটক ওই নারীর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ এবং তদন্ত অব্যাহত রাখার জন্য তাকে কৃষ্ণগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরো খবর