মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায় : কেন্দ্রকে মমতা

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতিতে দেশে এলপিজি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন কেন্দ্রীয় সরকারকে। শুক্রবার কলকাতা বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে বললেন, রাজ্যে যে রান্নার গ্যাস উৎপাদিত হয়, তা বাইরে পাঠানো চলবে না। তাঁর আরও হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গে ভোটের কাজে ভিন্‌রাজ্য থেকে সরকারি কর্মী, জওয়ানেরা আসবেন। তাঁদের রান্নার জন্য এ রাজ্যের মানুষের গ্যাসের জোগান নিয়ে সমস্যা হলে চলবে না। অতিরিক্ত ভোটার তালিকা নিয়েও কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন মমতা।

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে শুক্রবার বিমানে চেপেই কলকাতা থেকে অন্ডালের উদ্দেশে রওনা দেন মমতা। তার আগে তিনি বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে একের পর এক বিষয়ে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলেন। এলপিজি নিয়ে দেশে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে একহাত নেন নরেন্দ্র মোদী সরকারকে। তাঁর কথায়, ‘‘বাংলায় যে গ্যাস উৎপাদন হয়, তা যেন বাইরে না যায়। ১০ লক্ষ লোক বাইরে থেকে নির্বাচনের সময়ে ডিউটি করতে আসবেন। তাঁদের গ্যাস দিতে গিয়ে বাংলা লোকের যাতে গ্যাসের সমস্যা না হয়!’’ তার পরে তিনি আরও বলেন, ‘‘কেরোসিন আমরা বাড়িয়েছি কিছুটা। লোকজন কেরোসিন রেশনের মাধ্যমে পাবেন। কিন্তু বেশির ভাগ মানুষ এখন গ্যাসে রান্না করেন। সেটাই সমস্যা।’’


এই বিভাগের আরো খবর