পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার বিভিন্ন জায়গায় আত্নগোপনে ছিলেন। গ্রেফতার এড়াতে সম্প্রতি গ্রামের বাড়িতে ফেরেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে থানায় নেয়।ওসি মামুনুর রশীদ বলেন, ‘গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ৬ নম্বর মামলায় দোলনাকে গ্রেফতার দেখানো হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’
মামলার এজাহারে নাম আছে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তার নাম নেই। অজ্ঞাত আসামি তালিকায় প্রাথমিক তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।’







