জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ফজলুর রহমান যদি জীবিত থাকে, বাপ ডাইকা বাংলাদেশে ইলেকশনটা দিয়া যাওন লাগবো।শনিবার (১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে ঈদ-পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘আমি ভোট চাই না। যারা রাজাকারদের হাতে নেতৃত্ব ছাড়তে চায়, আমি তাদের ভোট চাই না। কথাটা খুব ক্লিয়ার। আমি ভোট চাই তাদের যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে। যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে। যারা এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে চায়।’
উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল, ফজলুর রহমানের স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম পলাশসহ মৃগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।