মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

বিএনপি কর্মী হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের সাবেক এমপি রায়হান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহীর চারঘাটে আওয়ামীলীগের সাবেক এমপি সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব রায়হানুল হককে গ্রেফতার হয়েছে। শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে চারঘাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেন।
জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারী রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচী গনতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত কর্মসুচী পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলি বর্ষণ করে। এঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাদের চাচা চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের ফয়রুদ্দিনের ছেলে বিএনপি কর্মী মজির উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এরপর দীর্ঘদিন ধরে ওই হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ মামলা করতে পারেনি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগষ্ট স্বৈরশাষক শেখ হাসিনা পালিয়ে গেলে চলতি মাসের নিহত মজির উদ্দিনের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে স্বৈরশাষক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবাইদুল হক, চারঘাট-বাঘার সাবেক এমপি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম ও সাবেক সাংসদ আলহাজ্ব রায়হানুল হকসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় এজাহার নামীয় আসামী চারঘাট-বাঘার সাবেক সাংসদ রায়হানুল হককে শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে চারঘাট বাজার থেকে গ্রেফতার করে চারঘাট মডেল থানা পুলিশ।
চারঘাট-বাঘার সার্কেল এএসপি প্রনব কুমার বলেন, সাবেক সাংসদ রায়হানুল হক রায়হানকে আপতত পুঠিয়া থানার মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। সেই মামলা গুলোতেও তাকে গ্রেফতার দেখানো হবে।


এই বিভাগের আরো খবর