মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

বিচার বহির্ভূত গুম এবং হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও শোক র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

বিচার বহির্ভূত গুম এবং হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শুক্রবার নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজ করা হয়।
মানবাধিকার বহির্ভূত গুম এবং হত্যার সাথে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন হাসিনা সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছিলো তাদেরকে সে গুম করে দিয়েছে এবং আয়না ঘর তৈরি করে অনেনকে অন্ধকার কুঠরিতে রেখে নির্যাতন করেছে। এসময় সকল গুমের বিচার করে গুম হওয়া পরিবারবর্গের দায়-দায়িত্ব নতুন সরকারকে নেওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান নাজিব ওয়াদুদ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অধিকারের সদস্য আবু মোহাম্মদ কায়সার, অর্থ বিষয়ক উপদেষ্টা মোঃ মেহেদী সজীব, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক  মোঃ আব্দুল আউয়াল ও আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান মইন উদ্দিন সহ সমাজ সেবা সংগঠনের সদস্যবৃন্দ।


এই বিভাগের আরো খবর