রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

ডেস্ক নিউজ :
আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের রোম থেকে আসা একটি ফ্লাইটের জরুরি অবতরণ হয়েছে। ফ্লাইটটির যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ফ্লাইটটিতে আদৌ কোনও বোমা আছে কিনা, সে বিষয়ে তল্লাশি শুরু করেছে বিমান বাহিনীর কুইক রেসপন্স টিম (কিউআরএফ)। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এভসেক পরিচালক উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের বোমা নিষ্ক্রিয়কারী দল ফ্লাইটটিতে সার্চ করার প্রস্তুতি নিচ্ছে। বোমা আছে কিনা, তা আমরা নিশ্চিত নই। তবে আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে সার্চ করার প্রক্রিয়া শুরু করেছি।’

তিনি বলেন, ‘পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও বাড়িয়েছি।’


এই বিভাগের আরো খবর