ফিফা শৃঙ্খলা কমিটি আরও নিশ্চিত করেছে, ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানার মধ্যে ১ লাখ মার্কিন ডলার বৈষম্যবিরোধী পরিকল্পনায় বিনিয়োগ করতে হবে। তবে শাস্তির একটি অংশ (একটি ম্যাচ এবং ১ লাখ মার্কিন ডলার জরিমানা) একটি নির্দিষ্ট পর্যবেক্ষণ সাপেক্ষে স্থগিত রাখা হয়েছে।
এছাড়া, গত ১৯ জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনালের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে গঠিত ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স প্রসেকিউটরের প্রতিবেদন জমা দেওয়ার পর ফিফা শৃঙ্খলা কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিম্নোক্ত শাস্তি ঘোষণা করেছে।
লেয়ান্দ্রো পারেদেস ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা। নাহুয়েল মলিনা ৭ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা। থিয়াগো আলমাডা ১ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৩০ হাজার মার্কিন ডলার জরিমানা। সহকারী কোচ রবার্তো আয়ালাকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৩০ হাজার মার্কিন ডলার জরিমানা।
পাবলো মার্টিন পায়েজ গাভিরাকে ১ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৩০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। ৬৯ অনুচ্ছেদের ২(a) এবং ৩ নম্বর ধারা অনুযায়ী, এই ম্যাচ নিষেধাজ্ঞাগুলো সংশ্লিষ্ট জাতীয় দলের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলোতে কার্যকর করা হবে। তবে আপিল করার সুযোগ রয়েছে।







