তিনি বলেন, মঈন-ফখরুদ্দীনের মতো আলাদা দল করলে দেশের মানুষ তা কোনোদিন মেনে নেবে না। ষড়যন্ত্র করার আগে তা রুখে দেওয়ার শক্তি তারেক জিয়ার রয়েছে।বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, ৫০ বছরেও নাকি রাজনীতিবিদরা সংস্কার করতে পারেনি। বর্তমানে প্রয়োজন, রোজার আগেই সব আওয়ামী সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসা। যদি আমরা ন্যায্য দামে পেঁয়াজ, মুড়ি, কাঁচামরিচ কিনতে না পারি, তাহলে মুগ্ধদের রক্ত দিয়ে কী লাভ হলো।খালেদা জিয়া প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া। তাদেরকে কেউ ঠেকাতে পারবে না।সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সদস্য দেবাশীষ রায় মধু, ফরিদা ইয়াসমিন প্রমুখ।






