বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

বিসিএস পরীক্ষায় ৪ বার অংশ নেওয়া যাবে

ডেস্ক নিউজ :
আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিন বার অংশ নিতে পারবে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। একজন পরীক্ষার্থী সর্বোচ্চ চার বার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবে মর্মে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এই বিভাগের আরো খবর