সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সাবেক আইজিপি বেনজির এর দুর্নীতির দায় নিবেনা পুলিশ : আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম বলেছেন পুলিশের সাবেক মহা পরিদর্শক বেনজির আহমেদ এর দুর্ণীতির দায় নিবেনা পুলিশ। বাংলাদেশ পুলিশ সংগঠন হিসেবে ব্যক্তি পুলিশের দুর্নীতির দায় কখনো প্রতিষ্ঠান নেয় না। তিনি বলেন এব্যাপারে তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া অনুয়ায়ী বিষয়টি নিষ্পত্তি হবে। রোববার রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পুলিশের মধ্যে শুদ্ধি অভিযান অব্যাহত আছে উল্লেখ করে পুলিশের মহা পরিদর্শক বলেন আমরা কারো বিরুদ্ধে যখন অভিযোগ পায় সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা কোন বিষয়কে খাটো করে দেখি না।

তিনি বলেন, অপরাধের বহু মাত্রিকতার কারণে এবং তার সাথে খাপ খাইয়ে চলার জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে আমরা ব্যবস্থা নিতে সক্ষম। উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ পুলিশ বাহিনী গঠনে সম্ভাব্য সকল প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

এদিকে রাজশাহী বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুর ঘটনায়, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রীয়তার অভিযোগ প্রসঙ্গে পুলিশের মহা পরিদর্শক বলেন, বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখবো।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিষ্ঠা বার্ষিকীর বণার্ঢ্য র‌্যালিতে অংশ নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমীর অধ্যক্ষ অতিরিক্ত আইজি মাসুদুর রহমান ভূঁইয়া, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, পুলিশ সুপার সাইফুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য প্রফেসর আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা।
পরে পুলিশ লাইনস এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।


এই বিভাগের আরো খবর