রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

বেশি ভাড়া নিয়ে জরিমানা গুনলো গ্রামীণ ট্রাভেলস

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নির্ধারিত ভাড়ার চেয়ে ৪৩৯ টাকা বেশি নিয়ে ৫ হাজার টাকা জরিমানা গুনলো গ্রামীণ ট্রাভেলস। শনিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন।

বিআরটিএ সূত্র জানায়, রাজশাহী থেকে ফেনী যাওয়ার জন্য একজন যাত্রী টিকিট কেটেছিলেন গ্রামীণ ট্রাভেলস পরিবহনের একটি বাসে। তার কাছ থেকে ভাড়া নেওয়া হয় ১ হাজার ৮০০ টাকা। অথচ নিয়ম অনুসারে ভাড়া হওয়ার কথা ১ হাজার ৩৬১ টাকা। এই ঘটনা নিশ্চিত হওয়ার পর গ্রামীণ ট্রাভেলসে গিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই প্রতিষ্ঠানটি রাজশাহী থেকে যাত্রী তুললেও চাঁপাই নবাব গঞ্জ থেকে ভাড়া আদায় করা হয়। রাজশাহী থেকে সিট নেই অজুহাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে টিকিট কারতে যাত্রীদের বাধ্য করা হয়।

এর আগে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজশাহীতে বিআরটিএর অভিযান চালিয়েছে। বেলা ১১টায় নগরীর শিরোইল বাস টার্নিনামে অভিযান চালানো হয়। বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, অতিরক্ত ভাড়া বন্ধে এবং ভাড়ার তালিকা প্রদর্শন করার ব্যাপারে সতর্ক করা হয়। অতিরিক্ত ভাড়া আদায় করায় গ্রামীণ ট্রাভেলস নামের একটি পরিবহন কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অন্যান্য পরিবহণের সবাইকে সতর্ক করা হয়।

 

 

 


এই বিভাগের আরো খবর