সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন, তারেক রহমানের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে কিনা এবং তিনি না গেলে বাংলাদেশ কাকে প্রতিনিধি হিসেবে পাঠাবে, এ বিষয়ে ঢাকা নয়াদিল্লিকে কিছু জানিয়েছে কিনা।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় সংবাদমাধ্যমে সাম্প্রতিক দেওয়া সাক্ষাৎকার নিয়ে জয়সওয়ালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই। তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানালো। ঢাকা এর আগে জানিয়েছিল, উচ্চপর্যায়ের সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন। দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত বেইজিং তার অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।







