রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

ভাঙারির দোকানে বিক্রি করা মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি ‘উত্তরবঙ্গ জাদুঘরে’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

অবশেষে ভাঙারির দোকানে বিক্রি করা মুক্তিযোদ্ধার ভাস্কর্যটির স্থান পেতে যাচ্ছে কুড়িগ্রামের ‘উত্তরবঙ্গ জাদুঘরে’। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আমিরুল মোমেনিন জোসি। ভাস্কর্যটির নেয়ার জন্য  ইতিমধ্যে  শিল্পী আমিরুল মোমেনিন জোসির সঙ্গে যোগাযাগ করেছেন কুড়িগ্রামের আইনজীবী ও উত্তরবঙ্গ জাদুঘরের উদ্যোক্তা এস এম আব্রাহাম লিংকন। তার ‘উত্তরবঙ্গ জাদুঘরে’ রাখবেন ভাস্কর্যটি। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আমিরুল মোমেনিন জোসির অনুরোধে ভাঙারি ব্যবসায়ী মো. খোকন রবিবার দুপুরে ভাস্কর্যটি এই অধ্যাপকের ল্যাবে দিয়ে এসেছেন। বর্তমানে সেখানেই রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১২ সাল থেকে আঞ্চলিক ইতিহাস চর্চার এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে আইনজীবী এস এম আব্রাহাম লিংকনের বাড়িতে যাত্রা শুরু করে উত্তরবঙ্গ জাদুঘর। তিনি সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক ও ২০২৪ সালে স্বাধীনতা পদক পান। আব্রাহাম লিংকন তার ‘লিংকনস ইন’ নামের বাড়িতে নিজের সংগ্রহ করা বিভিন্ন মানুষের দেওয়া ঐতিহাসিক দলিল-দস্তাবেজ, বিভিন্ন নিদর্শন নিয়ে ‘মুক্তিযুদ্ধ, ইতিহাস এবং আঞ্চলিক ঐতিহ্যের সংগ্রহশালা’ গড়ে তুলেছেন।


এই বিভাগের আরো খবর