রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

ভারতকে নিজের চেহারা দেখতে বললেন জামায়াতে ইসলামীর আমির

দেশ নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ভারতকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, কিন্তু নিজেদের চেহারা একবার আয়নাতে ভালোভাবে দেখুন। আপনারা সেখানে যাদের মাইনরিটি বলেন তাদের সঙ্গে কেমন আচরণ করেন?’শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বক্তব্য উল্লেখ করে বলেন, ‘ওবায়দুল কাদের মুখে ভেংচি কেটে কেটে বলতেন, “আওয়ামী লীগ ক্ষমতা হারালে বিএনপি-জামায়াত দেশে দুই দিনের মধ্যে ৫ লাখ মানুষকে হত্যা করবে।” ৫ আগস্টের পর দুই দিনে কি বাংলাদেশে ৫ লাখ মানুষকে হত্যা করা হয়েছে? দেশে মানুষ হত্যার ঘটনা ঘটেনি। কারণ ওবায়দুল কাদেররা যাদের দোষারোপ করতেন তারা ভালো মানুষ। তাদের কোনও মাসির বাড়ি নেই, দিদির বাড়িও নেই। তাদের কোনও স্বামীর বাড়িও নেই। এই দেশই আমাদের দেশ।’

জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলীর পরিচালনায় কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন– মৌলভীবাজার জামায়াতের সাবেক আমির সিরাজুল ইসলাম মতলিব, মো. আব্দুল মান্নান, হবিগঞ্জের জেলা আমির কাজী মখলিছুর রহমান, জামায়াতের মৌলভীবাজার কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সদরের আমির মো. ফখরুল ইসলাম, কুলাউড়ার আমির আব্দুল মুনতাজিম, রাজনগর আমির আবু রাইয়্যান শাহিন, মৌলভীবাজার পৌর আমির তাজুল ইসলাম, ছাত্রশিবিরের সিলেট মহানগরী সভাপতি শরীফ মাহমুদ, মৌলভীবাজার জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন, মৌলভীবাজার পৌর সভাপতি তারেক আজিজ।


এই বিভাগের আরো খবর