আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দিয়েছেন সূর্য। নিজের বক্তব্য পেশ করেছেন ভারত অধিনায়ক। সূর্য জানিয়েছেন, তিনি কোনও অপরাধ করেননি। এবার বাকিটা রিচার্ডসনের হাতে। এদিকে, ভারতীয় অধিনায়কের মতো বিপাকে পড়তে যাচ্ছেন পাকিস্তানের দুই ক্রিকেটারও। পাকিস্তানের পেসার হ্যারিস রউফ ও ব্যাটার সাহিবজাদা ফারহানকেও ম্যাচ রেফারির মুখোমুখি হতে হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সুপার ফোরের ম্যাচে রউফ এবং ফারহানের উচ্ছ্বাস প্রকাশের ধরনের বিরোধিতা করে আইসিসিকে মেইল করেছিল বিসিসিআই। ব্যক্তিগত অর্ধশতরানের পর ফারহানের ‘একে৪৭ সেলিব্রেশন’ এবং রউফের ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’-এর বিরোধিতা করে অভিযোগ জানানো হয়েছিল। পাকিস্তানের দুই ক্রিকেটার যদি অভিযোগ অস্বীকার করেন তাহলে শুনানি হবে। সেখানে আইসিসির এলিট প্যানেলের রেফারি রিচার্ডসনের প্রশ্নের মুখে পড়তে হবে তাদের।