রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসে ভারত মহাসাগর সম্মেলনে যোগ দেওয়ার আগে নয়াদিল্লি যাবেন।

নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় সূত্রগুলো জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পিযুস গোয়ালের সঙ্গে আগামী ৮ এপ্রিল বৈঠক করবেন।

হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ২০২৬-২০২৭ এর সভাপতি পদের জন্য বাংলাদেশ নমিনেশন দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে। তিনি এক্ষেত্রে ভারতের সহায়তা চাইতে পারেন।

এদিকে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ চুক্তিতে পানি প্রবাহে জলবায়ুগত প্রভাব এবং পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। নতুন করে যদি চুক্তি হতে হয় তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে এতে সম্মতি দিতে হবে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে বাড়তি জ্বালানি, বিশেষ করে ডিজেলের সরবরাহ নিয়ে কথা বলবেন। ফলে ভারতের জ্বালানিমন্ত্রী হরদ্বীপ পুরির সঙ্গে ড. খলিলুর রহমানের আলোচনা হতে পারে। সূত্র: হিন্দুস্তান টাইমস


এই বিভাগের আরো খবর