সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

ভিডিও করতে গিয়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

শেরপুরের শ্রীবরদীতে বনের ভেতরে বন্যহাতির ভিডিও ধারণ করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক হোসেন (৩৬) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিজুড়ী রেঞ্জের সোনাঝুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকার মো. সুরুজ আলীর ছেলে। তিনি নিয়মিত সীমান্তবর্তী বনাঞ্চলে গিয়ে বন্যহাতির ভিডিও ধারণ করে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করতেন।


এই বিভাগের আরো খবর