রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

ভুটানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচ ড্র করতে হয়েছিল। আজ সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে ছেলেরা আর ভুল করেনি। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ১টি করে গোল করেছেন মোরশেদ আলী, সুমন সরেন ও নাজমুল ফয়সাল ।আন্তর্জাতিক মা দিবস সামনে রেখে দুই দল বিশেষ সাদা জার্সি পরে শুরুতে। এরপর মা দিবসের শ্রদ্ধা জানিয়ে সেই জার্সি খুলে নিজেদের জার্সি পরে খেলা শুরু করে।
৩৩ মিনিটে রিফাত কাজি সুযোগ পেয়েও ভুটানের গোলকিপার তানদিন পেনজরের হাতে তুলে দিল।বিরতির পর যোগ করা সময়ে বাংলাদেশ তৃতীয় গোল পায়। অধিনায়ক নাজমুল ফয়সাল দারুণ এক প্লেসিং এ গোলকিপারকে পরাস্ত করেন। এতেই  বাংলাদেশের সেমিফাইনাল সুনিশ্চিত হয়।

একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। গোলাম রব্বানী ছোটনের দলের গ্রুপ সেরা হওয়ার সমীকরণ নির্ভর করছে মঙ্গলবারের মালদ্বীপ-ভুটান ম্যাচের ফলের ওপর। মালদ্বীপের পয়েন্ট ১। এখন পয়েন্ট পায়নি ভুটান।


এই বিভাগের আরো খবর