রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকা হতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নামে ভূয়া হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে পুলিশ,সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন সরকারী কর্মকর্তাদের সহিত প্রতারণা ও অর্থ দাবী করার অপরাধে মোঃ শরিফুল ইসলাম (২৭)কে গ্রেফতার করেছে র্যাব-৫, সদর কোম্পানি রাজশাহী।
ঘটনার বিবরণে জানা যায় যে,আসামী মোঃ শরিফুল ইসলাম(২৭), হুমায়ুন কবির, অ্যাডিশনাল ডিআইজি, ক্রাইম এন্ড অপস, রেঞ্জ ডিআইজির কার্যালয়, বরিশাল এর নাম, পদবী ও ছবি ব্যবহার করতঃ অন্যের নামে রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড ব্যবহার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ফোন নম্বর এর আইডি দিয়ে প্রশাসন ক্যাডারের অনেক কর্মকর্তাসহ, পুলিশ, সেনাবাহিনী উর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং এ্যাডভোকেটদেরকে ফোন করে ও মেসেজ পাঠিয়ে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে তাদের নিকট টাকা দাবি করে। এছাড়াও উল্লিখিত আসামী রাজশাহী, ঢাকা মহানগরসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় অবস্থান করিয়া অন্যের নামে রেজিস্ট্রশনকৃত সিমকার্ড ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইন প্রতারনার কাজ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আসামীর পিসিপিআর যাচাই করে ইতোপূর্বে পুলিশ অফিসারের পরিচয়ে অনুরুপ প্রতারণার দায়ে বিভিন্ন থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ একাধিক মামলায় গ্রেফতার হয় এবং জামিনে মুক্তি পেয়ে পুনরায় অনুরুপ অপরাধ করছে।