রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীতে ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের চলমান টহল কার্যক্রম পরিদর্শন করেন তিনি।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক জনসংযোগ ফয়সল হাসান জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট, তল্লাশি চৌকির কার্যক্রম ও কয়েকটি থানা ঘুরে দেখেছেন।

পরিদর্শনকালে উপদেষ্টা থানা ও চেকপোস্টে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। তিনি রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশনা প্রদান করেন।


এই বিভাগের আরো খবর