এর আগে গত ৩ নভেম্বর রাত ১২টার দিকে রাজধানীর ভাটারা থেকে তাপসকে গ্রেফতার করে পুলিশ। এরপর ৬ নভেম্বর তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইশতিয়াক মাহমুদ নামে একজনকে হত্যাচেষ্টার ঘটনায় উত্তরা পূর্ব থানার একটি মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে পুলিশ ও আওয়ামীলীগ নেতাকর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।