রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

‘মব’ বন্ধ না করলে ‘ডেভিল হিসেবে ট্রিট’ করা হবে : মাহফুজ আলম

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

কথিত আন্দোলন বা মবের নামে রাষ্ট্রকে অকার্যকর ও ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি লিখেছেন, ‘মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে।’ সোমবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি। 

তৌহিদী জনতাকে উদ্দেশ করে উপদেষ্টা বলেন, ‘তৌহিদি জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা সেই শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে।’

সতর্ক করে মাহফুজ আলম বলেন, ‘জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা- জুলুম করবেন না, জুলুমের শিকার ও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!’


এই বিভাগের আরো খবর